News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Tripura BJP : লোকসভা নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের অশুভ আঁতাতের জামানত জব্দ হবে : রাজীব
Image

Tripura BJP : লোকসভা নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের অশুভ আঁতাতের জামানত জব্দ হবে : রাজীব

আগরতলা, ১১ এপ্রিল : লোকসভা নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের অশুভ আঁতাতের জামানত জব্দ হবে। আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মণের সমর্থনে কৃষ্ণপুর মন্ডলের অন্তর্গত গোলাবাড়ী রাইস মেইল ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

এদিন তিনি বলেন, ২৫ বছর ত্রিপুরায় রাজত্ব করেছে সিপিএম। বিগত দিনে বামেরা স্লোগান দিত সিপিএম গরিবের সরকার।আসলে গরিবদের জন্য কখনো একটিও প্রকল্প করে নি। বরং গরিবকে কিভাবে আরও গরিব বানানো যায় সেই পরিকল্পনা করেছে।

এদিন তিনি আরও বলেন, বিজেপি সরকার ত্রিপুরায় ক্ষমতায় বসার পর রাজ্যবাসীর জন্য বিভিন্ন পরিকল্পনা করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যবাসী ঘর পেয়েছে। ৬ বছরে প্রায় ১০ লক্ষাধিক মানুষ ঘর পেয়েছেন।

তাঁর কথায়, সিপিএম ও কংগ্রেস রাজ্যবাসীকে কখনও গ্যারান্টি দিতে পারে নি। কিন্তু নরেন্দ্র মোদী মানেই গ্যারান্টি।রাজ্ পরিবারকে কখনো সন্মান করেনি সিপিএম। কিন্তু বিজেপি সরকার জনজাতি ও রাজ্ পরিবারকে সন্মান দিয়েছেন। তাই লোকসভা নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান করেছেন।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top