News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যকে রক্ষা করতে গেলে গণতান্ত্রিক দলের হাতে ক্ষমতা তুলে দিতে হবে: কংগ্রেস
Image

রাজ্যকে রক্ষা করতে গেলে গণতান্ত্রিক দলের হাতে ক্ষমতা তুলে দিতে হবে: কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: ত্রিপুরা রাজ্য শেষ হয়ে গেছে। একে রক্ষা করতে হলে গণতান্ত্রিক দলের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। সারাদেশে ইন্ডিয়া জোট জয়ী হচ্ছে। রাজ্যেও ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দান করে বিজেপিকে পরাজিত করুন। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনই বললেন  কংগ্রেস নেতৃত্ব পীযূষ কান্তি বিশ্বাস।

তিনি বলেন, গত দশ বছর ধরে রাজ্যে অন্যায় কাল চলছে। এই অন্যায় কালে জিনিসপত্রের মূল্য যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধি, কাজের অভাবে এক প্রকার দিশেহারা হয়ে জীবন যাপন করছেন। এমতাবস্থায় গণতান্ত্রিক দলের হাতে শক্তি তুলে দেওয়াই একমাত্র রাস্তা রয়েছে। তা না হলে রাজ্য পতনের দিকে যাবে। তিনি বলেন বিজেপি সরকার গোটা দেশকে ভয় দেখিয়ে প্রভাবিত করে ক্ষমতায় আসীন হয়ে আছে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি বলেন তৃতীয় বার যদি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে দেশে আর গণতন্ত্র থাকবে না। তাই গণতন্ত্র রক্ষা এবং সংবিধান রক্ষা করতে ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহা এবং রাজেন্দ্র রিয়াং কে জয়ী করার আহ্বান করেন তিনি।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top