News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঋণ না পেয়ে ব্যাংকে তালা ঝুলালো ব্যাংক কর্মীরা
Image

ঋণ না পেয়ে ব্যাংকে তালা ঝুলালো ব্যাংক কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: দীর্ঘদিন ধরে লালজুরী কানাডা ব্যাঙ্ক কর্মীদের উপর অতিষ্ঠ স্থানীয় এসএসজি গ্রুপের  মহিলা সদস্যরা ঋণ না পেয়ে ব্যাংকে তালা ঝুলালো।  এদিন দুপুর ১২টা নাগাদ ব্যাংক কর্মীদের ব্যাংকে রেখেই তালা বন্ধ করে ৮টি এসএসজি গ্রুপের মহিলা সদস্যরা।

এই ঘটনার খবর পেয়েই স্থানীয় লালজুরী ব্লকের প্রাক্তন বিএসসি চেয়ারম্যান ও বর্তমান বিএসসি চেয়ারম্যান তড়িঘড়ি ব্যাংকে ছুটে আসেন। তারা ব্যাংক কর্তৃপক্ষ এবং মহিলাদের সঙ্গে কথা বলেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ প্রশাসনের  কর্মীরা। এই ঘটনাকে নিরসনে আনতে উপস্থিত হন লালজুরী আর ডি ব্লকের ভিডিও সৌরভ আলম।

দীর্ঘ আলোচনার পর ব্যাংক কর্মীরা জানান,  আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ৮টি এসএইচজি গ্রুপের এর ঋণ পরিষেবা দেবে লালজুরী ক্যানাডা ব্যাংক কর্তৃপক্ষ। এই উৎসাহ পেয়ে দীর্ঘ দুই ঘন্টা পর তালা খুলে দেয় এস এস জি গ্রুপের সদস্যরা। এছাড়াও অভিযোগ রয়েছে স্থানীয় ব্যাংকের বৃদ্ধ গ্রাহক সহ একাধিক গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন লালজুরী কানাডা ব্যাংক কর্তৃপক্ষ।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top