News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনের প্রাক মুহূর্তে তিন রাজ্যের প্রশাসনিক পর্যায়ে গুরুত্বপুর্ন বৈঠক
Image

নির্বাচনের প্রাক মুহূর্তে তিন রাজ্যের প্রশাসনিক পর্যায়ে গুরুত্বপুর্ন বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার লক্ষ্যে ত্রিপুরাসহ পার্শ্ববর্তী রাজ্যগুলির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আসামের করিমগঞ্জ জেলায় তিন রাজ্যের এসপি পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার পার্শ্ববর্তী রাজ্য আসামের করিমগঞ্জ জেলার জেলা সদর করিমগঞ্জে ৩ রাজ্যের পুলিশ সুপারদের নিয়ে আসন্ন ১৮তম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী, করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম ডেড এবং মিজোরাম রাজ্যের মানিক জেলার পুলিশ সুপার অপু খানপুই।

এই বৈঠকে রাজ্যের সীমান্তবর্তী নাকা পয়েন্টগুলিকে কঠোরভাবে কার্যকর করা, ড্রাগ কারবারিদের তৎপরতা যাতে বৃদ্ধি না পায় তা বন্ধ করা, সীমান্তবর্তী এলাকা দিয়ে রাজ্যে প্রবেশ বা বের হওয়ার ক্ষেত্রে নেশা জাতীয় দ্রব্যের বিশেষ করে অ্যালকোহলিক দ্রব্যের পাচার সম্পূর্ণ ব্যবহার বন্ধ করে দেওয়া, অসামাজিক কার্যকলাপ যেগুলি সাধারণ মানুষের জন্য ধ্বংসের বা সমাজের ক্ষেত্রে ধ্বংসাত্মক সেইসব কার্যকলাপ সংগ্রহ করে বন্ধ করে দেওয়া, বহি:রাজ্য থেকে অবৈধ জিনিসপত্রের আদান-প্রদান যাতে না হয় তার প্রতি খেয়াল রাখা এবং দুষ্কৃতীরা যারা লোকসভা নির্বাচনের সময়কে সামনে রেখে দৌরাত্মবৃদ্ধি এবং অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে সেই সব থেকে কেমন করে মুক্ত করা যায় তা নিয়ে তিন রাজ্যের এসপি পর্যায়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top