News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূলকে জেতানো মানে সন্দেশখালির মতো অত্যাচারের লাইসেন্স দেওয়া: অমিত শাহ
Image

তৃণমূলকে জেতানো মানে সন্দেশখালির মতো অত্যাচারের লাইসেন্স দেওয়া: অমিত শাহ

বুনিয়াদপুর, ১০ এপ্রিল (হি. স.) : তৃণমূল কংগ্রেসকে জেতানো মানে সন্দেশখালির মতো অত্যাচার করার লাইসেন্স দেওয়া। বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে ভোটপ্রচারে এসে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহ প্রশ্ন করেন, আপনার নাকের ডগায় দিনের পর দিন মহিলাদের ওপর অত্যাচার হল কী ভাবে? তিনি বলেন, ‘মমতা দিদি আপনি তো মহিলা মুখ্যমন্ত্রী। একটা কথা আমি আপনার কাছে জানতে চাই। সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়েও আপনি রাজনীতি করছেন? বছরের পর বছর আপনার নাকের তলায় মহিলাদের ওপর অত্যাচার হচ্ছিল। তৃণমূল কংগ্রেসের গুন্ডারা অত্যাচার করছিল। তাদের ধরতে গেলে ইডির ওপর ইটবৃষ্টি করা হল। হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরে আত্মসমর্পণ করল’। তিনি এও বলেন, ‘আমি আজ মমতা দিদিকে প্রশ্ন করতে চাই। তোষণের রাজনীতি করে কয়েকটা ভোট পাওয়ার জন্য সন্দেশখালির অপরাধীদের আপনি রক্ষা করছেন? গোটা বাংলার মা – বোনেরা জেনে গিয়েছে যে আপনি সন্দেশখালির অপরাধীদের সঙ্গে রয়েছেন’।

এর পরই তিনি বলেন, ‘মা ও বোনেরা, আমাকে বলুন, সন্দেশখালির অপরাধীদের যার বাঁচায় তাদের কখনও ভোট দেওয়া কি উচিত? কে বাঁচাচ্ছে সন্দেশখালির দোষীদের? তৃণমূল কংগ্রেসকে জেতানো মানে সন্দেশখালির মতো অত্যাচার করার লাইসেন্স দেওয়া। মোদীজিকে জেতানোর মানে, সোনার বাংলা গঠন’।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top