News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কংগ্রেসের সহায়তায় কমিউনিস্ট দেশকে বিভাজনের পথে নিয়ে যেতে চাইছে : প্রদেশ বিজেপি মুখপাত্র
Image

কংগ্রেসের সহায়তায় কমিউনিস্ট দেশকে বিভাজনের পথে নিয়ে যেতে চাইছে : প্রদেশ বিজেপি মুখপাত্র

আগরতলা, ৯ এপ্রিল : কংগ্রেসের সহায়তায় কমিউনিস্ট দেশকে বিভাজনের পথে নিয়ে যেতে চাইছে। তারা কোনো ভাবেই দেশের মঙ্গল চায় না। আজ সাংবাদিক সম্মেলনে তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য্য।

এদিন তিনি বলেন, দেশকে বিভাজনের দিকে এগিয়ে দিয়েছে কমিউনিস্টরা। আজ সেই কমিউনিস্ট সংবিধান রক্ষার কথা বলছে।এদিন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে একহাত নিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নির্বাচনী জনসভায় বিভ্রান্তিমূলক তথ্য জনগণের নিকট তুলে ধরছেন। ত্রিপুরায় কাজ নেই, খাওয়া নেই এধরণের অসত্য তথ্য জনগণের সম্মুখে তুলে ধরছেন। তাঁর কথায়, সিপিএমের নির্বাচনী জনসভায় অসত্য তথ্য প্রদানে বিরত থাকা উচিত। তাদের বোঝা দরকার তাদের জামান শেষ।

তিনি আরও বলেন, বিগত দিনে সিপিএম থেকে অভিযোগ করত কংগ্রেস ত্রিপুরায় এনএলএফটি তৈরী করেছে। আজ সিপিএমের এতই দুরাবস্থা কংগ্রেসের সাথে গাঁটছড়া বাঁধতে হয়েছে। সিপিএম বৃহত্তর স্বার্থে কংগ্রেসের সাথে জোট করেছে। আসলে সিপিএমের উদ্দ্যেশে দেশে গণতন্ত্র হরণ করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা।

তাঁর কটাক্ষ, কংগ্রেসের সহায়তায় কমিউনিস্ট দেশকে বিভাজনের পথে নিয়ে যেতে চাইছে। তারা কোনো ভাবেই দেশের মঙ্গল চায় না। কিন্তু জনগণের তাদের বিরুদ্ধে সচেতন আছেন।

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top