News Flash

  • Home
  • দেশ
  • দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা মোদীর
Image

দেশবাসীকে নবরাত্রির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা মোদীর

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): চিরাচরিত উৎসাহ ও উদ্দীপনায় মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে চৈত্র নবরাত্রি। চৈত্র নবরাত্রি উপলক্ষ্যে এদিন সমগ্র দেশবাসীকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে নিজের পরিবার সম্বোধন করে সবার সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ও সুস্বাস্থ্য কামনা করছেন প্রধানমন্ত্রী মোদী।

মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “দেশে আমার পরিবারের সমস্ত সদস্যকে নবরাত্রির হার্দিক শুভেচ্ছা। শক্তির উপাসনার এই মহাপর্ব সকলের জন্য সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য ও সুস্বাস্থ্য বয়ে আনুক।” প্রধানমন্ত্রী আরও জানান, নবরাত্রির প্রথম দিন মা শৌলপুত্রীর চরণে প্রণাম। দেবী শৌলপুত্রীর কাছেও সমগ্র দেশবাসীর সৌভাগ্য কামনা করেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top