News Flash

  • Home
  • মুখ্য খবর
  • লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীকে হটাতে পরিবারতন্ত্র দলগুলি একত্রিত হয়েছে : মুখ্যমন্ত্রী
Image

লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীকে হটাতে পরিবারতন্ত্র দলগুলি একত্রিত হয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল : লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীকে হটাতে পরিবারতন্ত্র দলগুলি একত্রিত হয়েছে।তাছাড়া, বিরোধীদলগুলি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ইন্ডি জোট নামে মঞ্চ তৈরী করেছে। আজ ঋষ্যমুখে নির্বাচনী জনসভায় বিরোধীদলের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আর্থ, সামাজিক দিক দিয়ে দেশ শক্তিশালী হয়েছে। তাছাড়া, দেশের সুরক্ষার দিক দিয়েও কাজ করেছেন তিনি।

তাঁর কথায়, সিপিএম ও কংগ্রেসের আমলে ত্রিপুরায় শুধু খুন ও সন্ত্রাসের রাজনীতি বিরাজ করছিল। কিন্তু ২০১৮ সালে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর খুন ও সন্ত্রাস নেই বললেই চলে।

তাঁর কটাক্ষ, কেরলে সিপিএম ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। আর ত্রিপুরার সিপিএম ও কংগ্রেসের অশুভ জোট হয়েছে।সিপিমের আমলে বহু কংগ্রেসকর্মীদের খুন হয়েছে। এখনো সেই রক্তে মাখা হাত শুকায়নি। দুর্ভাগ্যের বিষয়, আজ সেই কংগ্রেস ও সিপিএম নিজের অস্তিত্ব রক্ষা করতে জোট হয়েছে। তাই জনগণকে তিনি এই অশুভ শক্তি থেকে বাঁচার জন্য সাবধান করেছেন।

এদিন তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী ত্রিপুরার উন্নয়নে যে কাজ করেছেন তার ফলস্বরূপ দুইটি লোকসভা আসনে বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে।

এদিন মোদীর উন্নয়নের দিশায় অনুপ্রাণিত হয়ে আজ ঋষ্যমুখের জনসভায় ভারতীয় জনতা পার্টির পতাকাতলে সামিল হয়েছেন বিরোধী শিবিরের প্রায় ৩০০ জন ভোটার।তাঁদের দলে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top