News Flash

  • Home
  • দেশ
  • ইদে মোটরবাইক ‘উপহার’ না-পেয়ে স্ত্রীকে খুন, গ্রেফতার সৌদি ফেরত স্বামী
Image

ইদে মোটরবাইক ‘উপহার’ না-পেয়ে স্ত্রীকে খুন, গ্রেফতার সৌদি ফেরত স্বামী

মুর্শিদাবাদ, ৮ এপ্রিল (হি.স.): শ্বশুরবাড়ি থেকে মোটরবাইক ‘উপহার’ না-পেয়ে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানা এলাকায় এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম রুকসানা খাতুন। ২১ বছরের রুকসানার বাড়ি জিয়াগঞ্জ শহরের আমিনাবাজার এলাকায়। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে খবর, বছর চারেক আগে সাগরদিঘির দস্তুরহাট গ্রামের বাসিন্দা রুকসানার সঙ্গে জিয়াগঞ্জের আমিনাবাজার এলাকার বাসিন্দা নেশকাতুন ইসলাম নামে এক যুবকের বিয়ে হয়। এক কন্যাসন্তানের মা রুকসানা জিয়াগঞ্জ শ্রীপত সিংহ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

রুকসানার স্বামী গত কয়েক বছর ধরে সৌদি আরবে কাজ করতেন। ওই কারণে রুকসানা মেয়েকে নিয়ে দস্তুরহাট গ্রামে বাপের বাড়িতে থাকতেন। মাসখানেক আগে ভিন্‌দেশ থেকে বাড়ি ফেরেন রুকসানার স্বামী। রুকসানাও শ্বশুরবাড়ি যান। তার পরেই এই ঘটনা।

Releated Posts

বাংলার দ্বিতীয় দফা ভোটের আগে আপিল ট্রাইব্যুনালের দ্বিতীয় তালিকা প্রকাশ, যুক্ত ১,৪৬৮ নাম, বাদ ৬

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের ঠিক একদিন আগে আপিল ট্রাইব্যুনালের দ্বিতীয় সম্পূরক ভোটার…

ByByNews Desk Apr 28, 2026

দিল্লিতে বিহারের যুবক খুন, বিজেপিকে তীব্র আক্রমণ তেজস্বীর

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): দিল্লিতে বিহারের এক যুবক খুন ও আরেকজন গুরুতর জখম হওয়ার ঘটনায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র…

ByByNews Desk Apr 28, 2026

অজয় পাল শর্মার বাংলা ভোটে ভূমিকা ঘিরে বিতর্ক, এসপি’র ‘বিজেপির এজেন্ট’ অভিযোগ

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের নির্বাচনী দায়িত্বে আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে পুলিশ অবজার্ভার হিসেবে নিয়োগ ঘিরে তীব্র…

ByByNews Desk Apr 28, 2026

দ্বিতীয় দফার ভোটের আগে ২৪ ঘণ্টায় ১,০৯৫ জনকে প্রতিরোধমূলক গ্রেফতার

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটের আগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। গত ২৪…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top