News Flash

Image

নিখোঁজ গৃহবধূর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল: সোমবার দুপুরে রাজধানী আগরতলা শহর সংলগ্ন বলদাখাল পাকা ব্রিজের নিচ থেকে এক মহিলার ভাসমান মৃতদেহ হাওড়া নদী থেকে উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকার জনগণের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, দুদিন নিখোঁজ থাকার পর হাওড়ার জলে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আগরতলা রেশমবাগান এলাকায়। মৃত গৃহবধূর নাম জয়ন্তী দেবনাথ(২০)। স্বামীর নাম চন্দন দেবনাথ। সোমবার দুপুরের পর বলদাখাল এলাকায় ব্রিজের পাশে হাওড়া নদীর জলে গৃহবধুর মৃতদেহ উদ্ধার হয়। গৃহবধূর স্বামীর দাবি জয়ন্তী দেবনাথ মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল।

রবিবার সকালে বাড়িতে কিছু না বলে স্বামীর বাড়ি থেকে সে বের হয়েছিল । অনেক খোঁজাখুঁজির পর স্বামী পূর্ব আগরতলা থানায় স্ত্রীর নিখোঁজ ডায়েরি করেছিলেন। এর মধ্যেই সোমবার দুপুরের পর বলদাখাল এলাকায় হাওড়া নদীর জলে এক মহিলার মৃতদেহ দেখতে পাওয়া যায়। পরিবারের লোকজন গিয়ে এই মৃতদেহটি জয়ন্তী দেবনাথের বলে সনাক্ত করেন। জয়ন্তী দেবনাথের দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে। জয়ন্তী দেবনাথের এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।

স্থানীয় মহলের অভিযোগ এই গৃহবধূকে স্বামী এবং শাশুড়ি প্রচন্ড নির্যাতন করত। তারাই এলাকাতে প্রচার করেছিল এই গৃহবধূ মানসিকভাবে অসুস্থ। অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূ আগেও কয়েকবার বাড়ি থাকে নিখোঁজ হয়ে গিয়েছিল বলে খবর। মৃতদেহ উদ্ধারের পর কপালের ফোটা এবং নির্দিষ্ট কিছু বিষয় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সন্দেহ তৈরি করেছে। খবর পেয়ে বোধজংনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ এ ব্যাপারে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুজনিত মামলা গ্রহণ করে ঘটনা তদন্ত শুরু করেছে ।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top