News Flash

Image

ঈদ উল ফিতর উপলক্ষ্যে শিশুদের উপহার

আগরতলা, ৮ এপ্রিল : বেসরকারি মাদ্রাসাতে ছোট ছোট পড়ুয়া শিশুদের মধ্যে ঈদ উল ফিতর (ঈদের) খুশি ফোটাতে যৎসামান্য উপহার দিলেন মাদ্রাসা কর্ণধার তথা শিক্ষক।

প্রতিবছরের ন্যায় এবারও পশ্চিম চন্দ্রপুর গ্রামের বেসরকারি সাহাবিয়া মাদ্রাসায় পড়ুয়া একশো ছাত্রছাত্রীদের মধ্যে ঈদুল ফিতর (ঈদ) উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন মাদ্রাসার কর্ণধার তথা শিক্ষক সৈয়দ হেদায়েত হোসেন। তাছাড়া, গ্রামের কিছু গরিব মহিলাদের কিছু কাপড় দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম চন্দ্রপুর গ্রামের উপপ্রধান সিদ্ধান্ত ভট্টাচার্য, সিরাজুল ইসলাম, আয়াজ মিয়া সহ পশ্চিম চন্দ্রপুর গ্রামের ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। উপহার পেয়ে খুশি মাদ্রাসা পড়ুয়া ছোট ছোট শিশু ছাত্রছাত্রীরা।

তার পাশাপাশি ইফতারের জন্য কিছু খাবার ছাত্র-ছাত্রী এবং গ্রামবাসীদের মধ্যে তুলে দেন সৈয়দ হেদায়েত হোসেন।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top