News Flash

Image

করিমগঞ্জে ৮ এপ্রিল ভোটগ্রহণ কর্মীদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শিবির

করিমগঞ্জ (অসম) ৬ এপ্রিল (হি.স.) : ৮ এপ্রিল ভোটগ্রহণ কর্মীদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে করিমগঞ্জে। ইভিএম ও ভিভিপ্যাট সংক্রান্ত দ্বিতীয় পর্যায়ের এই প্রশিক্ষণ গ্রহণ করবেন প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসাররা। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। জেলার মোট ১০টি শিবিরে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পর্ব সম্পন্ন হবে। প্রশিক্ষণ শুরু হবে সকাল ১০টায়, চলবে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত। প্রথম শিফট চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। দ্বিতীয় শিফট শুরু হবে দুপুর ১ টা ৩০ মিনিটে।

জেলা আয়ুক্ত তথা জেলা নির্বাচন আধিকারিক মৃদুল যাদব প্রশিক্ষণ শিবির সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ জারি করেছেন।ওই দিন জেলার করিমগঞ্জ সদরসহ রামকৃষ্ণনগর, পাথারকান্দি ও নিলামবাজার রাজস্ব চক্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভোটগ্রহণ কর্মীদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে। করিমগঞ্জ সদরে রবীন্দ্রসদন মহিলা কলেজ, সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, এমএমএমসি গার্লস এইচএস স্কুল ও নীলমণি হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ। রামকৃষ্ণনগরে আরকে নগর কলেজ ও আনিপুর নারায়ণনাথ এইচএস স্কুলে চলবে প্রশিক্ষণ শিবির। পাথারকান্দির প্রেমময়ী সিনিয়র বেসিক স্কুল ও পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ শিবির। নিলামবাজার সার্কলে নিলামবাজার কলেজ ও বারইগ্রাম জফরগড় এক্সটেন্ডেড এইচএস স্কুলে আয়োজন করা হয়েছে প্রশিক্ষণ শিবিরের।

এছাড়াও জেলা আয়ুক্ত কার্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ইভিএম ও ভিভিপ্যাট সংক্রান্ত একটি প্রশিক্ষণ কেন্দ্র সক্রিয় রয়েছে। সেখান থেকেও প্রশিক্ষণ গ্রহণ করা যেতে পারে। রিটার্নিং অফিসার জানিয়েছেন, প্রশিক্ষণ গ্রহণে সংশ্লিষ্ট সকলের উপস্থিতি বাধ্যতামূলক।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top