News Flash

  • Home
  • খেলা
  • ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
Image

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় মাঠে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার সন্ধ্যায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফ্লাড লাইটে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ছেলেদের বিভাগে ফিজিক্যাল এডুকেশন ২-১ গোলের ব্যবধানে আই এম ডি কে হারিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করে । মেয়েদের বিভাগে ফিজিক্যাল এডুকেশন-এ দল ফিজিক্যাল এডুকেশন-বি দলকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি পায়। এছাড়াও টিচিং স্টাফ ও নন টিচিং স্টাফের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রদর্শনী প্রীতি ম্যাচে টিচিং  একাদশ, নন টিচিং একাদশকে ৩-১ গোলে পরাজিত করে। এদিন ম্যাচ শুরু হওয়ার আগে রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে বিশেষ করে ফুটবলে বিশেষ অবদানের জন্য ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক মধুমানিক লোধ ও রাজ্য ক্রীড়া দপ্তরের শারীর শিক্ষক তথা কোচ  আবু তাহেরকে সংবর্ধিত করা হয়। উনাদের হাতে পুষ্পস্তবক ও মানপত্র তুলে দেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. দীপক শর্মা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি রেজিস্ট্রার দীপক শর্মা, সম্মানীয় অতিথি এসবিআই ক্যাম্পাস ব্রাঞ্চ ম্যানেজার ঋষি কুমার, বিশেষ অতিথি অধ্যাপক শাওন রায় চৌধুরী, অধ্যাপক প্রশান্ত দাস ও অধ্যাপক সুদীপ দাস প্রমূখ।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top