News Flash

  • Home
  • দিনের খবর
  • ধৃত দুই তৃণমূল নেতা, এরাই ভূপতিনগরকাণ্ডের মূল ষড়যন্ত্রী, দাবি এনআইএ-র
Image

ধৃত দুই তৃণমূল নেতা, এরাই ভূপতিনগরকাণ্ডের মূল ষড়যন্ত্রী, দাবি এনআইএ-র

কলকাতা, ৬ এপ্রিল (হি.স.) : ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে শনিবার দু’জনকে গ্রেফতার করেছে এনআইএ (কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা)। আর তা করতে গিয়ে পূর্ব মেদিনীপুরে আবার বাধার মুখে পড়েন আধিকারিকেরা। ঠিক কী ঘটেছিল, তা নিয়ে বিবৃতি দিয়ে জানিয়েছে এনআইএ।

এনআইএ-র দাবি, বোমা তৈরির ষড়যন্ত্র করেছিলেন ধৃত বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা। আতঙ্ক ছড়ানোর জন্য বিস্ফোরণ ঘটিয়েছিলেন। তদন্তে তেমনই দেখা গিয়েছে। বলাইচরণ এবং মনোব্রত স্থানীয় তৃণমূল নেতা।

এনআইএর তরফে জানানো হয়েছে, পাঁচটি জায়গায় তল্লাশি চালিয়ে বলাইচরণ এবং মনোব্রতকে গ্রেফতার করা হয়েছে। মনোব্রতের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। সেখানে স্থানীয়েরা আধিকারিকদের বাধাদানের চেষ্টা করেন। এনআইএর এক আধিকারিক অল্প চোটও পেয়েছেন। কয়েক জন সংস্থার গাড়িতে হামলা চালিয়েছে।

এনআইএর দাবি, গ্রেফতারি সংক্রান্ত প্রক্রিয়া শেষ করার কথা ছিল এনআইএর। কিন্তু ভূপতিনগর থানায় যেতে আধিকারিকদের বাধা দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে এনআইএ। এনআইএ দাবি করেছে, তদন্তে জানা গিয়েছে, আতঙ্ক ছড়ানোর জন্য মনোব্রত এবং বলাইচরণ বোমা তৈরি এবং তা বিস্ফোরণের ষড়যন্ত্র করেছিলেন।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top