News Flash

  • Home
  • দিনের খবর
  • হামলা মহিলারা করেননি, হামলা করেছে এনআইএ : মমতা
Image

হামলা মহিলারা করেননি, হামলা করেছে এনআইএ : মমতা

দক্ষিণ দিনাজপুর, ৬ এপ্রিল (হি.স.): ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলা নিয়ে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুরের তপনের সভা থেকে তিনি শনিবার দাবি করলেন, “ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের উপর হামলা করেনি মহিলারা। হামলা করেছে কেন্দ্রীয় এজেন্সিই। আর তা স্থানীয় মহিলারা রুখে দাঁড়িয়েছেন।

মমতা বলেন, “হামলাটা কে করেছে? মেয়েরা করেনি। করেছে এনআইএ। গদ্দার জানে হারবে। তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকোলেট বোম ফেটেছিল ২০২২ সালে, তার খোঁজ করে। যদি মহিলাদের বাড়ি গিয়ে, গ্রামে গিয়ে অত্যাচার করে। মহিলারা কী করবে?”

মুখ্যমন্ত্রী বলেন, “সেক্ষেত্রে শাঁখা-পলা পরে, মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? মহিলারা তাঁদের ইজ্জত, সম্মান রক্ষা করবে না? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব এজেন্টকে গ্রেফতার করতে হবে?”

ভূপতিনগরের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কেন্দ্রীয় এজেন্সির পথ রুখে রয়েছেন স্থানীয় মহিলারা। তাঁদের হাতে বাঁশ, লাঠিসোটা। রণংদেহী হামলাকারীদের আক্রমণ এনআইএ আধিকারিকরা জখম হয়েছেন বলেই দাবি।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top