ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা দ্বিতীয় জয় পেয়েছে স্ফুলিঙ্গ। তবে তৃতীয় ম্যাচের মাথায় দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে জেসিসি-র কাছে ৪৫ রানে হারের পর, দ্বিতীয় ম্যাচে ব্লাডমাউথকে বারো রানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল। শুক্রবারে দ্বিতীয় জয় পেয়েছে হার্ভেকে ৮৩ রানে হারিয়ে। খেলা ছিল টিআইটি গ্রাউন্ডে বেলা একটায়। টিসিএ আয়োজিত সমীরন চক্রবর্তীর স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। টস জিতে হার্ভে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে স্ফুলিঙ্গ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাগর শর্মার ৫৭ রান এবং শচীন শর্মার ৫৩ রান উল্লেখযোগ্য। সাগর ৩০ বল খেলে, ছটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৭ রান সংগ্রহ করে, দলের রান সুউচ্চ করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। জবাবে হার্ভে ব্যাট করতে নামলে ১৮.৪ ওভার খেলে ৮৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে বিশাল দেববর্মা সর্বাধিক ১৮ রান পায়। স্ফুলিঙ্গের শরীফ উদ্দিন ১৯ রানে তিনটি এবং বৈভব পাল ৬ রানে ও বিজয় রায় ৯ রানে দুটি করে উইকেট পেয়েছে।

টি-২০ লীগ ক্রিকেটে হার্ভেকে হারিয়ে স্ফুলিঙ্গের জয় অব্যাহত
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















