News Flash

  • Home
  • খেলা
  • সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি তে জয়ের হ্যাট্রিক ইউনাইটেড ফ্রেন্ডস-এর
Image

সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি তে জয়ের হ্যাট্রিক ইউনাইটেড ফ্রেন্ডস-এর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লাগাতর তিন ম্যাচে জয়। অর্থাৎ জয়ের হ্যাটট্রিক ইউনাইটেড ফ্রেন্ডস-এর। সুপার ডিভিশন লিগে রানার্স-আপ খেতাব জয়ী ইউনাইটেড ফ্রেন্ডস পরপর দুই ম্যাচে যথাক্রমে সংহতিকে ২৭ রানে এবং ওল্ড প্লে সেন্টারকে ৬১ রানে হারানোর পর শুক্রবারে ১২৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে মৌচাক ক্লাবকে। খেলা ছিল পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে, বেলা একটায়। টি সি এ আয়োজিত টি-টোয়েন্টি ঘরোয়া ক্লাব লীগের। ম্যাচ শুরুতে টস জিতে ইউনাইটেড ফ্রেন্ডস প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সীমিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে অঙ্কিত প্রতাপ সিং এর ৭৬ রান, অভিজিৎ সরকারের ৩০ রান এবং রজত দে-র ২৯ রান উল্লেখযোগ্য। অঙ্কিত ৪৮ বল খেলে বারোটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ৭৬ রান সংগ্রহ করে দলের স্কোর চ্যালেঞ্জিং করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের স্বীকৃতিও পায়। পাল্টা ব্যাট করতে নেমে মৌচাকের ইনিংস গুটিয়ে যায় ৬৭ রানে। ১৫.৪ ওভার খেলে। দলের পক্ষে গোবিন্দ শর্মা অপরাজিত ভূমিকায় সর্বাধিক ২৮ রান সংগ্রহ করলেও অন্যরা তেমন সঙ্গ দিতে পারেনি বলে লড়াকু চেহারা মাঝ পথে দুমড়ে যায়। ইউনাইটেড ফ্রেন্ডস-এর বিশাল ঘোষ ১৯ রানে ৪টি উইকেট তুলে নেয়। এছাড়া, প্রিন্স রানা ৮ রানে ও ঋত্বিক শ্রীবাস্তব ১৯ রানে দুটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top