News Flash

  • Home
  • প্রধান খবর
  • আসানসোলে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫
Image

আসানসোলে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৫

বারাবনি ও আসানসোল, ৫ এপ্রিল (হি. স.) : আসানসোলের বারাবনি থানা এলাকায় বাড়ির সামনে থেকে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল ৭ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে । এই ঘটনায় ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বারাবনি থানায় বিক্ষোভ দেখান স্থানীয় লোকজন। বাকি অভিযুক্তদেরও অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

জানা গেছে, ১৫ বছর বয়সি ওই কিশোরী নবম শ্রেণির ছাত্রী। সে বৃহস্পতিবার রাতে বাড়ির সামনে শৌচাগারে গিয়েছিল। সেই সময় সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কিশোরী বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু করেন পরিবারের লোকজন। পরে বিধ্বস্ত অবস্থায় কিশোরীকে দেখতে পান তাঁরা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (হিরাপুর) ইপ্সিতা দত্ত জানান, ওই স্কুল পড়ুয়ার ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top