News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাধামাধব জিউ সেবা সমিতির বার্ষিক অধিবেশনে বিশেষ সম্মান পেলেন নৃত্যশিল্পী গহিনা সিনহা
Image

রাধামাধব জিউ সেবা সমিতির বার্ষিক অধিবেশনে বিশেষ সম্মান পেলেন নৃত্যশিল্পী গহিনা সিনহা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৫ এপ্রিল: শ্রী শ্রী রাধামাধব জিউ সেবা সমিতির ১৪৪ তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয় বাংলাদেশের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে। বার্ষিক অধিবেশনে ত্রিপুরার কৈলাসহরের বিদ্যানগরের বাসিন্দা বিশ্ব ভারতী থেকে নৃত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী গহীনা সিনহা বিশেষ সম্মানের অধিকারী হয়েছেন।

ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে জনসংখ্যার দিক দিয়ে অতি ক্ষুদ্র জাতিগোষ্ঠী বিষ্ণুপ্রিয়া মণিপুরী। সংখ্যাতত্ত্বের দিক দিয়ে কম হলেও এ জাতিগোষ্ঠীর মধ্যে ধর্মীয় ভাবাবেগ প্রবল। এই জাতিগোষ্ঠীর লোকেরা যোগল মূর্তি অর্থাৎ রাধাকৃষ্ণের উপাসক।

তারই অঙ্গ হিসেবে শ্রী শ্রী রাধামাধব জিউ সেবা সমিতির ১৪৪ তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয় বাংলাদেশের কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে। এই অধিবেশনে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন শতাধিক ভক্ত উক্ত অধিবেশনে অংশগ্রহণ করতে গিয়েছেন বলে জানা যায়। তিনদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সঙ্গীতানুষ্ঠান এবং নৃত্য পরিবেশন করা হয়।
কৈলাসহরের নৃত্য শিল্পী তথা নৃত্যাঞ্জলি ডান্স একাডেমির শিক্ষিকা গহীনা সিনহা ভগবান শ্রীকৃষ্ণের দশবতার এবং বসন্ত বর্ণনা নৃত্য পরিবেশন করেন এবং জনগণের ভূয়সি প্রশংসা অর্জন করেন। গহীনা সিনহা কলকাতার বিশ্বভারতী থেকে মণিপুরী নৃত্যে স্নাতকোত্তর হওয়ার পর মণিপুর থেকে আচার্য্য উপাধির জন্য পরীক্ষা দিয়েছেন। বর্তমানে কৈলাসহরের মতো জায়গা থেকে শিল্পীরা আন্তর্জাতিক স্তরে গিয়ে নিজেদের প্রতিভা প্রর্দশন করছে যেনে কৈলাসহরের আম জনতার মনে আনন্দের  জোয়ার বইছে।গহনা সিনহার বাড়ি কৈলাসহরে বিদ্যানগরে। সে বিশ্ব ভারতী থেকে নৃত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top