News Flash

  • Home
  • বাণিজ্য
  • বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, রেপোরেট অপরিবর্তিত রিজার্ভ ব্যাঙ্কের
Image

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, রেপোরেট অপরিবর্তিত রিজার্ভ ব্যাঙ্কের

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি. স.) : রেপোরেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই। মনিটারি পলিসি মিটিংয়ের পর সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার একথা জানিয়েছেন। তিনি জানান, চলতি অর্থবর্ষে এবার আর রেপোরেট বাড়াচ্ছে না রিজার্ভ ব্যাঙ্ক। সামনেই লোকসভা নির্বাচন সেকারণেই রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এই সময় রেপোরেট বাড়ালে সাধারণ মানুষের উপরে চাপ পড়বে। সেকারণেই রেপোরেট ৬.৫ শতাংশতেই বহাল রাখার সিদ্ধান্তে সহমত হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি। চলতি আর্থিক বর্ষে এটাই ছিল প্রথম বৈঠক কমিটির। রেপোরেট অপরিবর্তিত রাখার পাশাপাশি ২০২৫ অর্থবর্ষের সম্ভাব্য জিডিপি গ্রোথও জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। ২০২৫ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির সম্ভাব্য পরিমাণ ৭ শতাংশ রাখা হয়েছে। এদিকে মুদ্রাস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দাবি করা হয়েছে। তিন দিন ধরে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে আরবিয়াই।

Releated Posts

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

এনআরআই ও ওসিআইদের শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়াল আরবিআই, বিদেশি মূলধন আকর্ষণে একাধিক পদক্ষেপ

মুম্বই, ৫ জুন (আইএএনএস) : বিদেশি মূলধন আকর্ষণ এবং আর্থিক বাজারকে আরও শক্তিশালী করতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Jun 5, 2026

আরবিআইয়ের সোনার মজুত অপরিবর্তিত, বিক্রির খবর ভুয়ো: রিজার্ভ ব্যাঙ্ক

মুম্বই, ৩ জুন (আইএএনএস): রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের ভৌত সোনার মজুত…

ByByNews Desk Jun 3, 2026
Scroll to Top