News Flash

  • Home
  • খেলা
  • সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটে পোলস্টারকে হারিয়ে জয়ে ফিরেছে ব্লাড
Image

সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-২০ ক্রিকেটে পোলস্টারকে হারিয়ে জয়ে ফিরেছে ব্লাড

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরেছে ব্লাড মাউথ ক্লাব। প্রথম ম্যাচে বনমালীপুর ক্রিকেট ক্লাব কে ৩৭ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচেই ১২ রানে হারতে হয়েছিল স্কুলিঙ্গের কাছে। তৃতীয় ম্যাচে ফের জয়ে ফিরেছে ১৩ রানের ব্যবধানে পোলস্টার ক্লাবকে হারিয়ে। খেলা ছিল টিআইটি মাঠে টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী মেমোরিয়াল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সকাল সাড়ে আটটায় ম্যাচ শুরুতে টস জিতে পোলস্টার প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ব্লাড মাউথ সীমিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে। দলের পক্ষে রবি কার্তিকেয়র ৪০ রান এবং দেবরাজ দে-র ২৭ রান উল্লেখযোগ্য। পোলস্টারের পৌরুষ মিশ্র দুটি এবং সুভাস চক্রবর্তী, চিরঞ্জীব দেবনাথ ও শ্যামল বিশ্বাস প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। জবাবে পোলস্টারের ইনিংস শুরুতে আশাপ্রদ হলেও ৯ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করতেই নির্ধারিত ২০ ওভার শেষ হয়ে যায়। মোহাম্মদ আল বাহার দুর্দান্ত ৪২ রান পেলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। ব্লাড মাউথের সানি সিং ১৩ রানে একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে পোলস্টারের ভিত ভেঙে দেয়। এর সুবাদে দলের জয়ের পথ প্রশস্ত হয় এবং প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, অধিনায়ক সৌরভ দাস ও রবি কার্তিকেয় দুটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top