News Flash

  • Home
  • খেলা
  • ফুটবল রেফারি ইন্সট্রাক্টর কোর্সে ত্রিপুরার অভিজিৎ, বিশ্বজিতের সাফল্য
Image

ফুটবল রেফারি ইন্সট্রাক্টর কোর্সে ত্রিপুরার অভিজিৎ, বিশ্বজিতের সাফল্য

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রেফারি ইন্সট্রাক্টর কোর্সে দারুন সাফল্য পেয়েছে ত্রিপুরার দুজন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আয়োজিত নর্থ-ইস্ট জোন ভিত্তিক রেফারি ইন্সট্রাক্টর কোর্সে ত্রিপুরার অভিজিৎ দাস সি-ক্যাটেগরিতে এবং বিশ্বজিৎ সাহা ডি-ক্যাটেগরিতে উত্তীর্ণ হয়েছেন। সি ক্যাটাগরির ক্ষেত্রে স্বীকৃতি হবে সিনিয়র রেফারি ইন্সট্রাক্টর হিসেবে। তাঁরা মূলতঃ পঞ্চম থেকে অষ্টম লেভেলের রেফারিদের গাইড করার পাশাপাশি নিজ নিজ রাজ্যের অ্যাসিস্ট্যান্ট রেফারিদের ইনস্ট্রাকশন দেবেন। এদিকে, ডি ক্যাটাগরির ক্ষেত্রে স্বীকৃতি হবে রেফারি ইন্সট্রাক্টর হিসেবে। তাঁরা মূলত ৭ম ও ৮ম লেভেলের রেফারিদের গাইড করার পাশাপাশি নিজ নিজ রাজ্যের অ্যাসিস্ট্যান্ট রেফারিদের ইনস্ট্রাকশন দেবেন। আসামের গৌহাটিতে গত ৬ থেকে ৮ ফেব্রুয়ারি নর্থ-ইস্ট জোনের এই রেফারি ইন্সট্রাক্টর কোর্স সম্পাদিত হয়েছিল। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ভিশন- ২০৪৭ কে সামনে রেখে এই ফলাফল ঘোষণার পাশাপাশি লাইসেন্স প্রাপ্ত রেফারিদের প্রতিবছরে অন্ততপক্ষে তিনটি বেসিক রেফারি কোর্সে অংশগ্রহণ এবং প্রতি দুই বছরে নিজেদের আরও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top