News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব (এসটি) ত্রিপুরা লোকসভা আসনে  ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, শুক্রবার স্কুটিনি
Image

পূর্ব (এসটি) ত্রিপুরা লোকসভা আসনে  ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, শুক্রবার স্কুটিনি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল: পূর্ব(এসটি) ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ৯জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।  পূর্ব (এসটি) ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার। আজ নির্দল প্রার্থী সম্ভোজয় ত্রিপুরা এই লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পূর্ব (এসটি)ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, ভারতীয় জনতা পার্টির কৃতি দেবী দেববর্মণ, নির্দলপ্রার্থী কৃষ্ণ মোহন জমাতিয়া, নির্দলপ্রার্থী দর্শন কুমার রিয়াং, নির্দল প্রার্থী কল্প মোহন ত্রিপুরা, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র রাজেন্দ্র রিয়াৎ, নির্দল প্রার্থী শত্রুঘ্ন জমাতিয়া, নির্দল প্রার্থী অর্চনা উরাং, আইএনপিটি দলের প্রার্থী শিবচন্দ্র দেববর্মা এবং নির্দল প্রার্থী সম্ভোজয় ত্রিপুরা। শুক্রবার মনোনয়নপত্রগুলি স্কুটিনি করা হবে।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top