News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আমি ত্রিপুরার শিশু, রাজ্যের মানুষ আমাকে তৈরি করেছে : বিপ্লব
Image

আমি ত্রিপুরার শিশু, রাজ্যের মানুষ আমাকে তৈরি করেছে : বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৪ এপ্রিল : আমি ত্রিপুরার শিশু, আপনারা ত্রিপুরার শিশু না, এটা বুঝতে আপনাদের ৬ বছর সময় লেগেছে। বৃহস্পতিবার বিশালগড়ে নির্বাচনী প্রচারে বিরোধীদের আক্রমন করে এমনটাই বললেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব।

সম্প্রতি ইন্ডি জোটের রাজ্য নেতৃত্বরা এক সাংবাদিক সম্মেলন করে বিপ্লব কুমার দেবকে শিশু বলে সম্বোধন করেছেন। এরই পরিপ্রেক্ষিতে বিপ্লব কুমার দেব বিরোধীদের আক্রমন করে বলেন, আমি ত্রিপুরার শিশু, আমাকে ত্রিপুরার জনগণ তৈরি করেছেন। আপনারা ত্রিপুরার শিশু না। আপনাদের মত আমার পরিচয় চিন, পাকিস্তান বা রাশিয়া থেকে আসেনি। আমি ত্রিপুরার শিশু, ত্রিপুরার মানুষ আমাকে তৈরি করেছে। ত্রিপুরার মানুষ আমাকে ভালোবাসে, আদর করে। এদিন বিরোধীদের এভাবেই জবাব দিলেন বিপ্লব দেব। এদিনের বিশালগড়ে প্রচার রেলিতে উপস্থিত সাধারণ মানুষের কাছে রাজ্যের দুটি আসনেই বিজেপির পক্ষে মতদান করার আহ্বান করেছেন তিনি।

পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বৃহস্পতিবার বিশালগড়ে এক রেলি অনুষ্ঠিত হয়েছে। যুব মোর্চা থেকে শুরু করে মহিলা মোর্চা এবং বিপুল সংখ্যায় বিজেপি নেতা-কর্মী সমর্থকরা এদিনের রেলিতে উপস্থিত ছিলেন। রেলিটি কালীবাড়ি থেকে শুরু করে গোটা বিশালগড় শহর পরিক্রমা করে। পরে এক পথ সভায় মিলিত হন বিপ্লব কুমার দেব। এদিনের রেলি ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিপ্লব দেবের সঙ্গে এদিন হুড খোলা গাড়িতে প্রচারে অংশ নিয়েছেন যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বিপ্লব কুমার দেব হাত নাড়িয়ে দলের নেতা কর্মী সমর্থকদের অভিনন্দন জানান।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top