মান্ডি, ৪ এপ্রিল (হি. স.): এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন। তাই মান্ডি লোকসভা কেন্দ্রে কঙ্গনা রানাউতকে ভোট দেওয়া মানেই তা হলো মোদীর কাছে যাওয়া। বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে এমনই মন্তব্য করলেন মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাউত।
প্রচারে বেরিয়ে কঙ্গনা একটি জনসভায় আরও বলেন, সিনেমায় তিনি কাজ করেছেন। যার জন্য মানুষ তাঁকে চেনেন। দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মানুষের কাছেও তাঁর ব্যক্তিগত পরিচয় একজন অভিনেত্রী হিসেবে। কিন্তু রাজনীতিক হিসেবে তাঁকে ভোট দেওয়ার অর্থ, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দেওয়া।



















