News Flash

  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডের জনগণের কাছে বিজেপির জন্য ভোট চাইলেন নাড্ডা, দিলেন উন্নয়নের আশ্বাস
Image

উত্তরাখণ্ডের জনগণের কাছে বিজেপির জন্য ভোট চাইলেন নাড্ডা, দিলেন উন্নয়নের আশ্বাস

পিথোরাগড়, ৪ এপ্রিল (হি.স.): উত্তরাখণ্ডের জনগণের কাছে বিজেপির জন্য ভোট চাইলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। দিলেন আরও উন্নয়নের আশ্বাস। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের পিথোরাগড়ে এক নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, “টানা তৃতীয়বারের মতো আপনারা উত্তরাখণ্ড থেকে ৫ জনের মধ্যে ৫ জনকে বিজেপিতে পাঠাবেন এবং মোদীজির নেতৃত্বে ভারত ২০২৪ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে।”

নাড্ডা আরও বলেছেন, “এই নির্বাচনে একদিকে সেই সব মানুষ আছেন, যারা উত্তরাখণ্ডের বেদনা বুঝেছেন, যারা উত্তরাখণ্ডকে এগিয়ে নিয়ে যেতে কোনও খামতি রাখেননি, যারা উত্তরাখণ্ডের যুবকদের আশা-আকাঙ্খাকে ডানা মেলে ধরার কাজ করেছেন, যারা নারীদের ক্ষমতায়ন করেছেন। অন্য দিকে সেইসব মানুষ, যারা আপনাদের সঙ্গে কয়েক দশক ধরে প্রতারণা করেছে, যারা কেলেঙ্কারি করেছে, যারা আপনাদের উন্নয়নে বাধা সৃষ্টি করেছে এবং আপনাদের ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top