আগরতলা, ৪ এপ্রিল: বর্ডার গোল চক্কর এলাকার বাম আমলের ১০ বছরের প্রাক্তন কাউন্সিলার মীরা বিশ্বাস বিজেপিতে যোগদান দিতে চলেছেন।
এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিগত দিনে জনগণের কাছে নিয়োজিত ছিলাম। কিন্তু দীর্ঘ কয়েক বছর জনগণের স্বার্থে কাজ করা হয়নি। তাতে তিনি মানসিক অবসাদে ভুগছেন। তাই তিনি বিজেপি দলে যোগদান করে পুনরায় জনগণের কাছে নিয়োজিত হবেন।
তাঁর দাবি, ব্যক্তি স্বার্থে তিনি বিজেপি দলে যোগদান করছেন না বরং জনগণের স্বার্থে যোগদান করবেন।



















