News Flash

  • Home
  • দিনের খবর
  • সিবিআইয়ের পর এবার ইডি হেফাজতে শান্তি প্রসাদ
Image

সিবিআইয়ের পর এবার ইডি হেফাজতে শান্তি প্রসাদ

কলকাতা, ৩ এপ্রিল (হি.স) : সিজিও কমপ্লেক্স ইডি দফতরে আনা হলো মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব তথা এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহাকে। সিবিআই– এর পর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নিজেদের হেফাজতে নিল ইডি। তদন্তের অগ্রগতি বাড়াতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছে তদন্তকারীরা।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় দু বছর আগে সিবিআই গ্রেফতার করেছিল শান্তি প্রসাদ সিনহাকে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম মিডিল ম্যান প্রসন্নকুমার রায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল শান্তি প্রসাদ সিনহার এমনই তথ্য উঠে আসে সিবিআই এর প্রাথমিক তদন্তে। এরপর সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেয় এই দুর্নীতির পেছনে কাদের কাদের হাত রয়েছে তা নিয়ে চলে তদন্ত। বর্তমানে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহা জেল কাস্টডিতে ছিলেন আজ আদালতের দ্বারস্থ হয় ইডি। ইডি সূত্রে খবর, দুর্নীতির টাকা তার মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছেছে বলে এমনই তথ্য উঠে এসেছে ইডির হাতে। তাই শান্তি প্রসাদ সিনাহাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে মনে করছে তদন্তকারীরা। এক কথায় বলা চলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে আর্থিক লেনদেন হয়েছে তা নিয়ে এবার শান্তি প্রসাদ সিনহাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের অগ্রগতি বাড়াতে চাইছে তদন্তকারীরা।

Releated Posts

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

১,৫০০ কোটির বেশি ব্যাংক জালিয়াতির অভিযোগে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৯ জুন : ১,৫০০ কোটিরও বেশি সরকারি ব্যাংকের অর্থ জালিয়াতির অভিযোগ এবং ঋণ পুনর্গঠনকারী সংস্থাগুলির (এআরসি) ভূমিকা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top