News Flash

  • Home
  • খেলা
  • সমীরণ চক্রবর্তী টি-২০ : চলমানকে হারিয়ে লীগ অভিযান শুরু সংহতির
Image

সমীরণ চক্রবর্তী টি-২০ : চলমানকে হারিয়ে লীগ অভিযান শুরু সংহতির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টি-২০ ক্লাব লীগের আসর শুরু। প্রথম ম্যাচে জয়ের স্বাদটায় আলাদা। ‌চলমানের বাঁধা টপকে জয় দিয়ে টি ২০ আসর শুরু করলো সংহতি ক্লাব। পিটিএ গ্রাউন্ডে মঙ্গলবার সংহতি ক্লাব মুখোমুখি হয় চলমান সংঘের। ম্যাচে সংহতি দল ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো চলমান সংঘকে। টস জিতে সংহতি শিবির প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করার সুযোগটাকে মোটামুটি কাজে লাগায় চলমানের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে চলমানের স্কোর দাঁড়ায় ১০১ রানে। ব্যাটে চলমানের পক্ষে রাহুল হোসেন ২১, রঞ্জিত দেববর্মা ১৮, কৃষ্ণ কমল আচার্য ১৬, সোমেন মহান্তি ১৭ রান করে। অতিরিক্ত থেকে ১২ রান পায় দল। বোলিংয়ে সংহতির পক্ষে সঞ্জয় মজুমদার ৩ টি উইকেট পান। এছাড়া, ২ টি করে উইকেট নেয় অমরেশ দাস ও চিরঞ্জিত পাল। দুর্দান্ত চার চারটি ক্যাচ ধরেন উইকেট রক্ষক জয়দ্বীপ বনিক। জয়ের জন্য সংহতির সামনে টার্গেট দাঁড়ায় ১০২ রানের। যাকে পাল্টা খেলতে নেমে দল ১৮.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় সংহতি ক্লাব। বিজয়ী দলের হয়ে ব্যাট হাতে জয়দীপ বণিক ৩০, সম্রাট সূত্রধর ৩৪, শ্রীদাম পাল ১৮, সপ্তজিত দাস ১৬ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দিতে সক্ষম হয়। বোলিংয়ে চলমান সংঘের পক্ষে একটি করে উইকেট নেয় কৃষ্ণধন নমঃ, দ্বিপায়ন দাস ও সহেল দেববর্মারা। উল্লেখ্য ফিল্ডিং এবং ব্যাটিং, দারুন পারফরম্যান্সের সৌজন্যে জয়দীপ বণিক কে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব দেওয়া হয়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top