News Flash

  • Home
  • দিনের খবর
  • চালসায় পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ গ্রামবাসীরা
Image

চালসায় পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ গ্রামবাসীরা

চালসা, ১ এপ্রিল (হি.স.) : সোমবার ভোরে চালসার এক বেসরকারি হোটেলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে পাদ্রী কুঠির বাসিন্দারা পানীয় জলের স্থায়ী সমাধানের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ওই হোটেলের সামনে জড়ো হন। খবর পেয়ে এলাকায় আসেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী, তৃণমূলের নেতা দীপক ভুজেল। তাঁরা এসে বাসিন্দাদের সঙ্গে কথা বললে তাঁরা ফের সেখান থেকে চলে যান।

জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী বলেন, এদিন এলাকার বাসিন্দারা পানীয় জলের স্থায়ী সমাধানের আবেদন করতে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিল। তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। পানীয় জলের সমস্যার সমাধানের বিষয়টি জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, প্রায় বছর চারেক আগে এলাকাবাসীকে পানীয় জলের পরিষেবা দেওয়ার জন্য জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের তরফে কাজ শুরু হয়। কিন্তু কিছুদিন কাজ করার পর হঠাৎ করেই সেই কাজ বন্ধ হয়ে যায়।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top