News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনকে সামনে রেখে নাকা পয়েন্টে পুলিশী তৎপরতা জোরদার
Image

লোকসভা নির্বাচনকে সামনে রেখে নাকা পয়েন্টে পুলিশী তৎপরতা জোরদার

আগরতলা, ১ এপ্রিল: লোকসভা নির্বাচনকে সামনে রেখে আন্তঃ রাজ্য নাকা পয়েন্টগুলিকে আরো জোরদার করা হয়েছে। যেকোনো তরুণের বেআইনি কাজকর্ম প্রতিহত করার লক্ষ্যেই প্রশাসনের তরফ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর সার্বিকভাবে রাজ্য পুলিশ এবং আধা সামরিক তৎপরতা চূড়ান্ত রূপ নিয়েছে। ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার সাথে একদিকে আসাম ,একদিকে মিজোরাম এভাবে মোট নয়টি নাকা পয়েন্ট রয়েছে বহির রাজ্যগুলি থেকে রাজ্যে প্রবেশ করার এবং ত্রিপুরা রাজ্য থেকে বহি রাজ্যে যাওয়ার। এই নয়টি নাক পয়েন্টে পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে পার্শ্ববর্তী আসাম এবং মিজোরাম রাজ্যের সাথে ত্রিপুরার পুলিশ সুপার পর্যায়ের তিনটি সভা অনুষ্ঠিত হয়ে গেছে।

তাছাড়া রাজ্যগুলির সাথে ডিজিপি পর্যায়ের মিটিং ও সম্পন্ন হয়েছে। আজ অর্থাৎ সোমবার চিফ সেক্রেটারি লেভেলের মিটিং উত্তর প্রবাহ অঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। মূলত লোকসভা নির্বাচনের প্রাক্কালে এবং লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং মহিরাজ্য  থেকে কোন ধরনের নেশা জাতীয় দ্রব্য রাজ্যে প্রবেশ করতে না পারে এবং পাশাপাশি নেশা জাতীয় দ্রব্য বীর রাজ্যে পাচারণা হতে পারে তার জন্য এই নাকা পয়েন্টগুলি জোরদার করা হয়েছে। এরই পাশাপাশি বিভিন্ন রাজ্যের নাকা পয়েন্টগুলি কেও সরাসরি পুলিশ জোরদার করছে বলে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন। তাছাড়া নেশা জাতীয় দ্রব্যের পাশাপাশি কোন ধরনের আগ্নেয়াস্ত্র যাতে এই সময় নাকা পয়েন্টগুলি দিয়ে পারাপার না হতে পারে তার উপর ও একটু নজর রাখা হচ্ছে বলে উত্তর জেলা পুলিশ সুপার জানিয়েছেন। সার্বিকভাবে মানুষকে সুষ্ঠ এবং নিরাপত্তা দিয়ে ভোট গ্রহণ করব সম্পন্ন করা হচ্ছে মূল উদ্দেশ্য। প্রশাসন এসব বিষয় নজর রেখেই কাজ করে চলেছে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top