News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বহি:রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক পাঁচ যুবক
Image

বহি:রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক পাঁচ যুবক

আগরতলা,১ এপ্রিল: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে যুদ্ধ জারি রেখেছে ত্রিপুরা পুলিশ। কিন্তু নেশাসামগ্রী পাচার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। পাচারকারীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে নেশা সামগ্রী পাচার করছে। এরই মধ্যে বহি:রাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে চুরাইবাড়ি পুলিশের হাতে আটক পাঁচ যুবক।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে চুড়াইবাড়িতে নাকা চেকিংয়ের সময় পুলিশ একটি সন্দেহভাজন গাড়িতে আটক করে। ধর্মনগর থেকে করিমগঞ্জের দিকে এএস০১এফসি ২৫৩৫ নম্বরের একটি ছোট বাস যাচ্ছিল। তখন চুরাইবাড়ি নাকা পয়েন্টে থাকা পুলিশ সন্দেহভাজন গাড়িটি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে সুভাষ কুমার ও রাখব নামে দুইজন যুবককে আটক করে। তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে ধর্মনগর থেকে করিমগঞ্জের দিকে যাওয়া এএস২৪সি ৬১৭১ নম্বরের দ্বিতীয় বাসটি আটক করে। দ্বিতীয় বাসটি আরও তিনজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top