News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মামা শশুর কর্তৃক ভাগ্নে বধূকে শ্লীলতাহানি করার অভিযোগ
Image

মামা শশুর কর্তৃক ভাগ্নে বধূকে শ্লীলতাহানি করার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ: এয়ারপোর্ট থানা এলাকায়  মামা শশুর কর্তৃক ভাগ্নে বধূর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে  চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ দিন দুপুরে মামাশ্বশুরের হাতে শ্লীলতাহানির শিকার হয়েছেন এক গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তের বিরুদ্ধে মামলা লিপিবদ্ধ করা হয়েছে এয়ারপোর্ট থানায়। অভিযুক্তের নাম নান্টু দাস। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার পরিপ্রেক্ষিতে বৃন্দাবন চৌমুহনী এলাকার নান্টু দাসের বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা।অভিযোগ নান্টু দাস তাঁর ভাগিনার স্ত্রীর সাথে শ্লীলতাহানি করেছে। বেশ কিছুদিন যাবত কুমতলব নিয়ে ওই গৃহবধূর উপর চাপ সৃষ্টি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

কিন্তু তার কুপ্রস্তাবে গৃহবধু রাজি না হওয়ায় গৃহবধূর শ্লীলতাহানি করার চেষ্টা করেছে সে। এমনই অভিযোগ রয়েছে। এলাকাবাসী তাঁর বাড়িতে চড়াও হলে পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যেতে সক্ষম হয়েছে অভিযুক্ত নান্টু দাস। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ। সেই অভিযোগ মূলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

জোলাইবাড়ির কোয়াইফাংয়ে বন্যহাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত জুমচাষিদের পাশে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বন্যহাতির তাণ্ডবে জুমচাষ ও বিভিন্ন কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে সমস্যায় পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা এলাকার কোয়াইফাংয়ের…

ByByReshmi Debnath Sep 20, 2026

মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন বৃদ্ধ জনজাতি দম্পতির, পরের জমিতে কাজ করেই চলছে সংসার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, চোখের দৃষ্টিশক্তিও অনেকটাই কমে গিয়েছে। তবুও অভাবের তাড়নায় আজও পরের…

ByByReshmi Debnath Sep 20, 2026

নাবালিকাকে উদ্ধারে অভিযুক্তের বাড়িতে পুলিশের অভিযান, পুলিশের গাড়ি দেখেই জঙ্গলে পালাল অভিযুক্ত

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নাবালিকা অপহরণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার এবং নাবালিকাকে উদ্ধারের জন্য তেলিয়ামুড়া থানার অন্তর্গত…

ByByReshmi Debnath Sep 20, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে ‘আমরা বাঙালী’র বিক্ষোভ, ৫ দফা দাবি

আগরতলা, ২০ সেপ্টেম্বর: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারদের কর্মসংস্থান এবং টেট উত্তীর্ণদের নিয়োগ-সহ একাধিক দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top