News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়িতে ইফতারের আয়োজনে ব্যস্ত প্রত্যেকে, সবার অলক্ষ্যে পুকুরের জলে পড়ে মৃত্যু তিন বছরের শিশু
Image

বাড়িতে ইফতারের আয়োজনে ব্যস্ত প্রত্যেকে, সবার অলক্ষ্যে পুকুরের জলে পড়ে মৃত্যু তিন বছরের শিশু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ: বাড়ির প্রত্যেকে ব্যস্ত ছিল ইফতারের আয়োজনে। আর তার মধ্যেই সবার চোখের অলক্ষ্যে পুকুরের জলে পড়ে মৃত্যু হল তিন বছরের শিশুর। ঘটনাটি ঘটেছে শনিবার বিশালগড়ের নদীলাক এলাকায়। ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায় নদীলাক এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেনের তিন বছরের পুত্র মোহাম্মদ ইজহান বাড়িতেই খেলা করছিল। তার বাবা ব্যাঙ্গালোর থাকে, দাদু মারা যাওয়ায় তার মা দাদুর বাড়িতে ছিল। শিশুটি পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে বিশালগড়স্থিত বাড়িতেই অবস্থান করছিল। তখনই হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজনেরা চারিদিকে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন  বাড়ির পুকুরেই শিশুটি ভেসে আছে। তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন। ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন গোটা পরিবারের সদস্যরা। একটু খামখেয়ালির জন্যই অসময়ে ঝরে গেল একটি কোমল প্রাণ।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top