News Flash

  • Home
  • খেলা
  • এশিয়ান ভলিবল : জাতীয় দল গঠনে সিলেকশন ট্রায়ালে যোগ দিতে আহ্বান
Image

এশিয়ান ভলিবল : জাতীয় দল গঠনে সিলেকশন ট্রায়ালে যোগ দিতে আহ্বান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় ভলিবল দল গঠনের প্রক্রিয়া চলছে। আগামী ৮ এপ্রিল অনূর্ধ্ব ২০ পুরুষ দলের জন্য এবং ১০ থেকে ১২ এপ্রিল সিনিয়র পুরুষ বিভাগের দল গঠনের জন্য ব্যাঙ্গালোরে সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের এই সিলেকশন ট্রায়ালে যোগ দিতে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে উপযুক্ত এবং আগ্রহী ভলিবল খেলোয়াড়রা সেখানে অংশ নিতে পারবেন। দুটি বিভাগের এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ যথাক্রমে থাইল্যান্ড এবং ইরানে অনুষ্ঠিত হবে। ব্যাঙ্গালোরে সিলেকশন ট্রায়ালে অংশ নিতে ইচ্ছুক ত্রিপুরার উপযুক্ত ভলিবল খেলোয়াড়দের ১লা এপ্রিলের মধ্যে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশনের কার্যকরী সেক্রেটারি চন্দন সেন এর সঙ্গে উমাকান্ত একাডেমী ভলিবল কোচিং সেন্টারে যোগাযোগ করতে জানানো হয়েছে। এক্ষেত্রে খেলোয়ারদের অবশ্যই ইন্টারন্যাশনাল পাসপোর্ট থাকতে হবে। সিলেকশন ট্রায়ালে যোগ দিতে প্রয়োজনীয় কোনও রকম টি এ-ডি এ ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন বহন করবে না বলেও জানানো হয়েছে।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top