News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তিকে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী
Image

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক ব্যক্তিকে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩০ মার্চ: সামাজিক অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। বিবাহ বহির্ভূত ঘটনাবলী বৃদ্ধি পাওয়ায় সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার গভীর রাতে ইরানি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের এক ব্যক্তি বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার কারণে এলাকাবাসীরা ওই ব্যক্তিকে আটক করে উত্তম মধ্যম দিয়ে কৈলাসহর মহিলা থানার হাতে তুলে দেয়।

ঘটনার বিবরণে জানা যায়, ইরানি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা নয়ন মালাকার বিগত বেশ কিছুদিন আগে ওই একই এলাকার এক গৃহবধুর সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলে। উক্ত বিষয় নিয়ে প্রতিবাদ করলে নয়ন মালাকারের স্ত্রী নয়ন মালাকারের সাথে তার স্ত্রীকে মারপিট চালায়।

পরবর্তী সময় নয়ন মালাকার চলতি মাসের ৫ তারিখ ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে যায়। নয়ন মালাকারের স্ত্রী উক্ত বিষয় নিয়ে ইরানি থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। চলতি মাসের ১৫ তারিখ কৈলাসহর চিনিবাগান এলাকায় এলাকাবাসীরা নয়ন মালাকার এবং তার সাথে থাকা ওই গৃহবধূটিকে আটক করে কৈলাসহর মহিলা থানার হাতে তুলে দেয়।

পরবর্তী সময় সে তার বাড়িতে চলে যায় এবং ওই গৃহবধূটি ও তার নিজ বাড়িতে চলে যায়। অভিযোগ গতকাল ওই গৃহবধূ কৈলাসহর ভটেরবাজার এলাকায় নিজ বাপের বাড়িতে গেলে নয়ন মালাকার গতকাল রাত্রিবেলা ওই গৃহবধুর বাপের বাড়িতে গিয়ে উঠে। এমনকি সেখানে গিয়ে নয়ন মালাকার একাকিত্বের সুযোগ নিয়ে ওই গৃহবধুর সাথে শারীরিক সম্পর্ক করা শুরু করে। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ওই গৃহবধুর ভাই চিৎকার চেঁচামেচি শুরু করে এবং স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে পরবর্তী সময় তাকে উত্তম মধ্যম দিয়ে কৈলাসহর মহিলা থানার হাতে তুলে দেয়। নয়ন মালাকারের স্ত্রী আজ কৈলাসহর মহিলা থানার  দারস্ত হয়।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top