News Flash

  • Home
  • দেশ
  • বিরোধীদের জন্য পশ্চিমবঙ্গে শুধুই কার্বনডাই অক্সাইড : সায়নী ঘোষ
Image

বিরোধীদের জন্য পশ্চিমবঙ্গে শুধুই কার্বনডাই অক্সাইড : সায়নী ঘোষ

বারুইপুর, ৩০ মার্চ (হি.স.) : যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারে ঝড় তুলেছেন সায়নী ঘোষ। কখনও নাম সংকীর্তন করছেন আবার কখনও মোমো তৈরি করছেন। আসলে ভোটের প্রচারে বেরিয়ে মানুষের সঙ্গে মিশে যেতে চাইছেন এই তৃণমূল প্রার্থী। প্রচারের প্রথম দিন থেকেই মানুষের অভূতপূর্ব সারা পাচ্ছেন বলে এদিন দাবি করেন সায়নী ঘোষ। শনিবার বিকেলে বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত বেগমপুর পঞ্চায়েত এলাকায় ভোটের প্রচারে এসে এমনই মন্তব্য করেন তিনি। পাশাপাশি শুক্রবার সোনারপুর এলাকায় প্রচারে গিয়ে মানুষের বিক্ষোভের মুখেও পড়েছিলেন তিনি।

এদিন সায়নী বলেন, যে কোন পরিকল্পনা বাস্তবায়িত হতে গেলে সময় লাগে। বেশিরভাগ জায়গাতেই রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা মিটেছে। সামান্য কিছু সমস্যা থাকলে সেটাও মিটে যাবে। তবে এই বিক্ষোভের কারণে বিরোধীরা অক্সিজেন পাবে কিনা সেই প্রশ্নের জবাবে সায়নী বলেন, “ বিরোধীদের জন্য পশ্চিমবঙ্গে সবটাই কার্বন ডাই অক্সাইড। এজন্যই তাঁদের দম বন্ধ হয়ে আসছে, তাই উল্টোপাল্টা কথা বলছে। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ও তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষকে পরিপূরক হিসেবে অক্সিজেন যোগায় আর সেটাই নির্বাচনের ফলে প্রকাশ পাবে।”

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top