News Flash

  • Home
  • দেশ
  • কৈলাসকে ইডি-র জেরা শেষ, দিল্লির মন্ত্রী বললেন সব প্রশ্নের উত্তর দিয়েছি
Image

কৈলাসকে ইডি-র জেরা শেষ, দিল্লির মন্ত্রী বললেন সব প্রশ্নের উত্তর দিয়েছি

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর এ বার তাঁর সরকারেরই আর এক মন্ত্রীকে তলব করেছে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)। সমনে সাড়াও দিয়েছেন তিনি, শনিবারই হাজিরা দিয়েছেন এজেন্সির দফতরে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আবগারি সংক্রান্ত মামলায় আর্থিক তছরুপের অভিযোগে দিল্লির পরিবহণ মন্ত্রী তথা এএপি নেতা কৈলাস গেহলটকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। আর্থিক তছরুপ প্রতিরোধক আইনে (পিএমএলএ) মন্ত্রীর বয়ান রেকর্ড করা হয়।

ইডি-র জেরা শেষে কৈলাস বলেছেন, “আমাকে যা কিছু প্রশ্ন করা হয়েছিল, আমি সেগুলির উত্তর দিয়েছি… সিভিল লাইনে আমাকে সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল, কিন্তু আমি সবসময় বসন্ত কুঞ্জে আমার ব্যক্তিগত বাসভবনে থেকেছি, কারণ আমার স্ত্রী এবং বাচ্চারা অন্যত্র যেতে চায় না। সেখান থেকে বিজয় নায়ার আমার জন্য বরাদ্দকৃত বাংলোতে থাকতেন… কোনও জিজ্ঞাসাবাদ করা হয়নি… আমি আমার দ্বিতীয় সমনটিতে হাজির হয়েছিলাম। প্রথম সমনটি এক মাস আগে অ্যাসেম্বলি কার্যক্রম চলাকালীন জারি হয়েছিল। আমি কিছু সময় চেয়েছিলাম। .. আমি কখনই গোয়া নির্বাচনী প্রচারের অংশ ছিলাম না এবং কী ঘটেছে সে সম্পর্কে আমি অবগত নই।

শনিবারই কৈলাসকে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছিল। তলব পেয়েই ইডির দফতরে হাজির হন মন্ত্রী। কৈলাস দিল্লির নজফগড়ের বিধায়ক। আবগারি সংক্রান্ত মামলায় কৈলাসকে তলব করেছে ইডি, এমনটাই সূত্রের খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, যে আবগারি নীতি তৈরি করা হয়েছিল, তার সঙ্গে জড়িত ছিলেন কৈলাস।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top