News Flash

  • Home
  • দিনের খবর
  • ১ এপ্রিল মুম্বই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

১ এপ্রিল মুম্বই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

মুম্বই, ৩০ মার্চ (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা এপ্রিল মুম্বই সফরে যাবেন। এই সফরকালে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর মুম্বই সফরের জন্য প্রশাসনিক প্রস্তুতিও চলছে জোরকদমে। জানা গিয়েছে, পয়লা এপ্রিল ২০২৪-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৯০-তম বছরে পদার্পণ করছে। এই উপলক্ষে, মুম্বইয়ের নরিমান পয়েন্টে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস(এনসিপিএ)-এ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইসহ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে অরাজনৈতিক বলে অভিহিত করা হচ্ছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top