News Flash

  • Home
  • দেশ
  • ইডি-র সমনে সাড়া দিলেন কৈলাস, এজেন্সির দফতরে হাজিরা এএপি নেতার
Image

ইডি-র সমনে সাড়া দিলেন কৈলাস, এজেন্সির দফতরে হাজিরা এএপি নেতার

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পর এ বার তাঁর সরকারেরই আর এক মন্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)। সমনেও সাড়াও দিয়েছেন তিনি, শনিবারই হাজিরা দিয়েছেন এজেন্সির দফতরে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আবগারি সংক্রান্ত মামলায় আর্থিক তছরুপের অভিযোগে পরিবহণ মন্ত্রী তথা এএপি নেতা কৈলাস গেহলটকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। আর্থিক তছরুপ প্রতিরোধক আইনে (পিএমএলএ) মন্ত্রীর বয়ান রেকর্ড করা হবে বলে ইডি সূত্রে খবর।

শনিবারই কৈলাসকে ইডির দফতরে হাজির হতে বলা হয়েছিল। তলব পেয়েই ইডির দফতরে হাজির হয়েছেন মন্ত্রী।কৈলাস দিল্লির নজফগড়ের বিধায়ক। আবগারি সংক্রান্ত মামলায় এই প্রথম কৈলাসকে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, যে আবগারি নীতি তৈরি করা হয়েছিল, তার সঙ্গে জড়িত ছিলেন কৈলাস।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top