News Flash

Image

ডিমা হাসাও জেলায় সড়ক দুর্ঘটনায় এক মহিলা সহ দুজনের মৃত্যু

হাফলং (অসম), ২৯ মার্চ (হি.স.) : ডিমা হাসাও জেলায় সড়ক দুর্ঘটনায় এক মহিলা সহ দুজনের মৃত্যু হয়েছে । শোকাবহ এই সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের ২৭ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ ।

২৭ নম্বর জাতীয় সড়কের পাশে বিদ্যমান লাংটিং পেট্রোল পাম্পের কাছে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এএস ০১ আরসি ৩৭১২ নম্বরের একটি লরির সঙ্গে এএস ০২ সিসি ৯৭১৭ নম্বরছর টাটা মোবাইল গাড়ির ধাক্কা লাগে। এতে টাটা মোবাইল গাড়িটি উল্টে যায় এবং এতে গাড়ির চালক বিজয় দাস এবং টাটা মোবাইলেল এক মহিলা যাত্রী লিমিতা ফংলোর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।

পুলিশ জানিয়েছে, দুটি গাড়িই তাদের লেন দিয়ে চলছিল। কিন্তু লাংটিং পেট্রোল পাম্পের সামনে টাটা মোবাইল গাড়িটি ডিভাইডার পার হয়ে লরিতে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ে । আর এতেই ঘটনাস্থলে মৃত্যু ঘটে দুজনের, জানিয়েছে পুলিশ ।

Releated Posts

শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্র রক্ষায় অসম ভূমি সংশোধনী বিল, বিধানসভায় সওয়াল হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমের শতাব্দীপ্রাচীন বৈষ্ণব সত্রগুলির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য রক্ষার লক্ষ্যেই অসম ভূমি ও রাজস্ব…

ByByNews Desk Jul 29, 2026

এফসিআরএ সংশোধনী বিল ইস্যুতে নীরব থাকার অভিযোগ খারিজ মেঘালয়ের শাসকদল এনপিপির

শিলং, ২৯ জুলাই (আইএএনএস): প্রস্তাবিত বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে নীরব থাকার অভিযোগ খারিজ…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্পের দাবি প্রাক্তন কংগ্রেস বিধায়কের

গুয়াহাটি, ২৯ জুলাই (আইএএনএস): অসমে সাম্প্রতিক বিধ্বংসী বন্যার পরিপ্রেক্ষিতে দিখৌ নদী অববাহিকার জন্য বিশেষ সমন্বিত পুনর্বাসন প্রকল্প চালুর…

ByByNews Desk Jul 29, 2026

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top