News Flash

  • Home
  • খেলা
  • ২য় ম্যাচেই জয়ে ফিরলো ভগিনী নিবেদিতা ব্যাটিং ব্যর্থতায় ভুগছে নিউ প্লে সেন্টার
Image

২য় ম্যাচেই জয়ে ফিরলো ভগিনী নিবেদিতা ব্যাটিং ব্যর্থতায় ভুগছে নিউ প্লে সেন্টার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরেছে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি ক্রিকেট দল। তাও নয় উইকেটের বড় ব্যবধানে নিউ প্লে সেন্টারকে হারিয়ে। সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টের লিগ পর্যায়ের খেলা। বুধবার টুর্নামেন্টের প্রথম দিনে ভগিনী নিবেদিতার দল নিজেদের প্রথম ম্যাচে এডি নগর প্লে সেন্টারের কাছে ৫ উইকেটে হেরে প্রাথমিক একটা ধাক্কা খেলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি ক্রিকেট দল। বামুটিয়ার তালতলা স্কুল মাঠে খেলা। সকালে ম্যাচ শুরুতে নিউ প্লে সেন্টার প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেলেও তা তেমন কাজে লাগাতে পারিনি। ৩০.৫ ওভার খেলে ৫৯ রানে ইনিংস গুটিয়ে নিলে নিবেদিতা মহিলা সমিতি দল ২৯ বল খেলে এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ভগিনী নিবেদিতা দলের সুপ্রিয়া দাসের ৩০ রান, পূজা দাসের ১৬ রান উল্লেখযোগ্য। বোলিংয়ে অস্মিতা দাস চার রানে পাঁচটি উইকেট তুলে নেয়। তাছাড়া, পূজা দাসও পেয়েছে দুই রানে তিনটি উইকেট। সুপ্রিয়া পেয়েছে একটি উইকেট। তবে ব্যাটে বলে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে পূজা দাস পেয়েছে প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top