তেজশ্বীর অলরাউন্ড পারফরম্যান্স রান রেটে রানার্স ইউনাইটেড ফ্রেন্ডস

ইউ: ফ্রেন্ডস-‌৩৩৩/‌৫

শতদল সঙ্ঘ-‌৭১

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সুপার ডিভিশন ক্রিকেটে রানার্স আপ খেতাব দখল করলো ইউনাটেড ফ্রেন্ডস। রান রেটে ব্লাডমাউথ এবং স্ফুলিঙ্গ ক্লাবকে পেছনে ফেলে। ১০ ম্যাচ খেলে ৩ দলের পয়েন্ট ২৪। পরে রান রেটে ইউনাটেড ফ্রেন্ডস (‌১.‌১৩৩) পেছনে ফেলে দেয় ব্লাডমাউথ (‌০.‌৪৪৯) এবং স্ফুলিঙ্গ ক্লাবকে (-‌০.‌০৭৫ )‌‌‌‌। এদিকে আসরে ৮ পয়েন্ট নিয়ে অবনমন হলো শতদল সঙ্ঘের। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি লুপার ডিভিশন লিগ ক্রিকেটে। প্রসঙ্গত:‌ আসরে ২৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইউনাটেড ফ্রেন্ডস। শুক্রবার টি আই টি মাঠে শতদল সঙ্ঘকে কার্যত বিধ্বস্ত করে ইউনাটেড ফ্রেন্ডস। সব বিভাগেই শতদলকে বিধ্বস্ত করে এদিন বড় ব্যবধানে জয় ছিনিয়ে রানার্স হওয়া নিশ্চিত করে নেন রজত দে-‌রা। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেম ইউনাটেড ফ্রেন্ডস নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে বিশাল ৩৩৩ রান করে। দলের পক্ষে তেজশ্বী জশোয়াল ৮৯ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৯৬, দলনায়ক রজত দে ৬৩ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭০, অভিজিৎ সরকার ২৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৩ (‌অপ:‌) এবং বিশাল ঘোষ ৭১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ৪২ রান করেন।দল অতিরিক্ত খাতে পায় ৩২ রান। শতদল সঙ্ঘের দীপ্তনু চক্রবর্তী ৫৪ রানে ২ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে তেজশ্বী জশোয়ালের আগুন ঝরানো বোলিংয়ের সামনে মাত্র ৭১ রানে গুটিয়ে যায় শতদল সঙ্ঘ। দলের হয়ে একা কিছুটা লড়াই করেন আনন্দ ভৌমিক। আনন্দ ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে তেজশ্বী জশোয়াল ৯ রানে ৫ টি এবং প্রিন্স রাণা ৩৪ রানে ৪ টি উইকেট দখল করেন।‌