News Flash

  • Home
  • খেলা
  •  অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে দুটি সেমিফাইনাল আজ
Image

 অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে দুটি সেমিফাইনাল আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনুর্ধ ১৩ রাজ্য ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। এদিন নরসিংগড় পঞ্চায়েত মাঠে ডু অর ডাই ম্যাচে নামবে সদর বি ও বিশালগড়। যে দল পরাজিত হবে নিশ্চিতভাবে আসর থেকে বিদায় নেবে। জয়ী দল অংশ নেবে শিরোপা দখলের লড়াইয়ে। ঠিক একইভাবে এদিন নেপকো মাঠে মুখোমুখি হবে সদর এ ও উদয়পুর। টুর্নামেন্টের সেমিফাইনালে মূলত ফাইনাল খেলার টার্গেট নিয়েই আগামীকাল ময়দানে নামবে চারটি দল। লক্ষ্য অবশ্যই একটা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা। দুই ম্যাচে জয়ী দল আগামী পহেলা মে শিরোপা দখলের লক্ষ্যে ময়দানে নামবে।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top