News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলায় মোট ভোটার ৩ লক্ষ ৩১ হাজার ৩০৩ জন
Image

উত্তর জেলায় মোট ভোটার ৩ লক্ষ ৩১ হাজার ৩০৩ জন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৯ মার্চ: লোকসভা নির্বাচন নিয়ে সার্বিক তথ্য জানাতে সাংবাদিক সম্মেলন করলেন উত্তর জেলার জেলাশাসক তথা সমাহর্তা দেবপ্রিয় বর্ধন। উত্তর জেলা শাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবার।

উত্তর জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর, অতিরিক্ত জেলা শাসকরা এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সরকারি কর্মচারীরা।

এই সাংবাদিক সম্মেলনে জানানো হয় উত্তর জেলায় মোট ভোটের রয়েছেন ৩ লক্ষ ৩১ হাজার ৩০৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ ৬৬ হাজার ৯৯ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৬৫ হাজার দুই জন।

প্রতিবন্ধী অর্থাৎ দিব্যঙ্গ ভোটার রয়েছেন ২৪৯৬ জন এবং ৮৫ বছরের উপর যারা ইচ্ছা করলে বাড়ি থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এমন রয়েছে ১৯২২ জন। মোট পুলিশ স্টেশন রয়েছে ৩৭২ টি এবং নির্বাচনী কাজে যুক্ত রয়েছে ৭৯৯ জন। সব মিলিয়ে ৩৭২ টি পোলিং স্টেশন রয়েছে এবং 10 শতাংশ রিজার্ভ রয়েছে।

১৭ টি পলিং স্টেশন শুধুমাত্র মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে ১৪ টি পোলিং স্টেশন আদর্শ পোলিং স্টেশন হিসেবে বিবেচনা করে রাখা হয়েছে এবং সাতটি পোলিং স্টেশন প্রতিবন্ধীরা নিয়ন্ত্রণ করবে। যুবকদের দ্বারা সাতটি পুলিশ স্টেশন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উত্তর জেলাতে ব্রু ভোটার রয়েছে ১০২৪৮ জন। উত্তর জেলার প্রত্যন্ত এলাকাগুলোতে যাতে মানুষ নির্দ্বিধায় এবং কোন ধরনের ভয়-ভীতি ছাড়া ভোট প্রদান করতে পারে তার জন্য ত্রিপুরা পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা রয়েছে।

কোন ধরনের দূরভিন্ধিমূলক খবর আসলে যাতে কর্মকর্তাদের সঠিক সময়ে জানিয়ে দেওয়া হয় তার প্রতি পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী আহ্বান জানিয়েছেন। সাংবাদিকরা তাদের কাউন্টিং এর দিন যেসব অসুবিধার সম্মুখীন হয় তা নিয়ে জেলা শাসকের সাথে কথা বললে জেলা শাসক জানান কাউন্টিং হলে মিডিয়ার সার্বিক সুবিধা ব্যবস্থা তিনি করবেন নির্বাচন কমিশনের আদেশ অনুসারে।

Releated Posts

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

ফাঁকা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top