News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি হাইকোর্টে স্বস্তি পেল এএপি, মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালকে অপসারণের আর্জি খারিজ
Image

দিল্লি হাইকোর্টে স্বস্তি পেল এএপি, মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালকে অপসারণের আর্জি খারিজ

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): দিল্লি হাইকোর্টে বড়সড় স্বস্তি পেল আম আদমি পার্টি, স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের জন্য দিল্লি হাইকোর্টে আবেদন জমা পড়েছিল। বৃহস্পতিবার সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছে, এ বিষয়ে বিচারব্যবস্থা হস্তক্ষেপ করবে না।

কিছুদিন আগে আবগারি নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। এরপর থেকেই কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছিল বিজেপি। তা সত্ত্বেও ইডি-র হেফাজতে থেকেই একের পর এক নির্দেশ দিচ্ছিলেন কেজরিওয়াল। এই পরিস্থিতিতে কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের জন্য দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, এ বিষয়ে বিচারব্যবস্থা হস্তক্ষেপ করবে না।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top