News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়িতে যুবকের দেহ উদ্ধার, আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ
Image

শিলিগুড়িতে যুবকের দেহ উদ্ধার, আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ

শিলিগুড়ি, ২৮ মার্চ (হি.স.): বছর ২০-র এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির ফুলবাড়ি রাজীব পাড়া ক্যানেল মোড় এলাকায়। বৃহস্পতিবার স্থানীয় একটি ফাঁকা জায়গার গাছে যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় বাসিন্দারা। জানা গিয়েছে, যুবকের নাম দেবাশীষ রায় (২০)। পরিবারের সদস্যরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার পর দেবাশীষ বাড়ি থেকে বেরিয়ে যায়। বুধবার সারাদিন তাঁর হদিস মেলেনি।

এরপর বৃহস্পতিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর দেহটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এটি খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top