ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে শুরু এডি নগর প্লে সেন্টারের। টিসিএ আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক সীমিত ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এ ডি নগর প্লে সেন্টার জয়ী হয়েছে। হারিয়েছে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি দলকে। সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে এ ডি নগর প্লে সেন্টার ৩৮.৫ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজিত দলের সুপ্রিয়া দাস সর্বাধিক ৮৩ রান পেলেও এ ডি নগর প্লে সেন্টারের মৌটুসী দে ৬১ রান এবং প্রিয়াঙ্কা আচার্য্য ৫২ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। বিজয়ী দলের হিরামনি গৌড় ২৮ রানে ৪টি উইকেট পেয়েছে। ভগিনী নিবেদিতার সেবিকা দাস দুটি উইকেট পেয়েছিল। অলরাউন্ডার প্রিয়াঙ্কা একটি উইকেট তুলে নেওয়ার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে।

সিনিয়র মহিলাদের এক দিবসীয় ক্রিকেট জয় দিয়ে শুরু এ ডি নগর প্লে সেন্টারের
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















