News Flash

  • Home
  • খেলা
  • শান্তিরবাজার কে হারিয়ে অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে সদর বি সেমিফাইনালে
Image

শান্তিরবাজার কে হারিয়ে অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে সদর বি সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা।। সদরের দুটি দলই সেমিফাইনালে উঠেছে। ‌খেলা টিসিএ আয়োজিত অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের। পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে সদর বি দল এক উইকেটের ব্যবধানে শান্তিরবাজারকে পরাজিত করে শেষ চারে খেলা নিশ্চিত করে নিয়েছে। শান্তিরবাজার শেষ পর্যন্ত হার স্বীকার করলেও যথেষ্ট লড়াই করেছে আজ। নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে শান্তিরবাজার প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ৩৯.১ ওভারে ১৩৮ রানে ইনিংস শেষ করে। জবাবে সদর বি ৩৭.৪ ওভার খেলে অন্তিম উইকেটের জুটিতে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। বিজয়ী দলের আইজ্যাক দেববর্মার সর্বাধিক ৪০ রান এবং শান্তির বাজারের কুনাল দেবনাথ এর ২৬ রান ও প্রশান্ত সেনের ২০ রান উল্লেখযোগ্য। বোলিংয়ে শান্তির বাজারের কুনাল চারটি এবং প্রশান্ত দুটি উইকেট পেলেও সদর বি-র কৃশ ভৌমিক পেয়েছে ২১ রানে দুটি উইকেট। তবে মনীষ ঘোষ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top