News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রিকেটে সদর এ সেমিফাইনালে আজ ধর্মনগর-বিশালগড়, উদয়পুর-খোয়াই
Image

রাজ্য ক্রিকেটে সদর এ সেমিফাইনালে আজ ধর্মনগর-বিশালগড়, উদয়পুর-খোয়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সদর বি-র পথ অনুসরণ করে সদর এ-ও শেষ চারে খেলা নিশ্চিত করেছে। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে। তবে সদর এ-ও নয় রানে কষ্টার্জিত জয় পেয়েছে কৈলাশহরের বিরুদ্ধে। মূলতঃ হেরে বিদায় কৈলা শহরের। নকআউট খেলায় সদর এ কৈলাশহর কে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। নীপকো মাঠে সকাল সাড়ে নটায় ম্যাচ শুরুতে সদর-এ প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ৩৩.৩ ওভার খেলে ১৩০ রানে ইনিংস শেষ করে। জবাবে কৈলাশহর ব্যাট করতে নেমে ৩১ ওভার খেলে ১২১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ব্যাটিংয়ে সদরের তানিষ্ক চক্রবর্তীর ৩৪ রান এবং কৈলাসহের দেবরাজ চক্রবর্তী ৩৪ ও ঋদ্ধিমান সরকারের ৩২ রান উল্লেখ করার মতো। বোলিংয়ে সদর এ-র অঙ্কিত দাস ২৭ রানে ৫টি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। কৈলাশহরের সোহান মিয়া সূর্য ২৯ রানে চারটি এবং রাজদীপ সিনহা ১১ রানে তিনটি উইকেট পেয়েছিল। আগামীকাল তৃতীয় কোয়ার্টার ফাইনালে পঞ্চায়েত মাঠে ধর্মনগর ও বিশালগড় এবং নীপকো মাঠে চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদয়পুর ও খোয়াই পরস্পরের মুখোমুখি হবে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top